
প্রযুক্তিগত উন্নয়নের জন্য টানা পাঁচদিন বন্ধ থাকবে ডাচ-বাংলা ব্যাংকের সব সেবা। যার মধ্যে এটিএম, পোজ ও এজেন্ট ব্যাংকিং সেবাও অর্ন্তভুক্ত। বেসরকারি ব্যাংকটি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।যা আগামীকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হবে।ডাচ-বাংলা ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,সম্মানিত গ্রাহকেদর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিস্টেম আপগ্রেড-এর জন্য আগামী ১৪ মার্চ, ২০১৯ দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ১৯ মার্চ, ২০১৯ সকাল ৬টা পর্যন্ত শাখা, এটিএম বুথ, পিওএস এবং এজেন্ট ব্যাংকিংসহ সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।বর্তমানে সারাদেশে ডাচ-বাংলা ব্যাংকের ৪ হাজার ৬৬৮টি এটিএম বুথ রয়েছে।
