দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে কুয়াশা কমে গেলে এ রুটে ফেরি চলাচল চালু করেন কর্তৃপক্ষ। এর আগে ঘন কুয়াশার কারণে নৌদুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৪টা থেকে এরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক মো. রুহুল আমিন জানান,পদ্মায় কুয়াশার কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে পারাপারের যে যানবাহনগুলো রয়েছে, দ্রুত সে চাপও কমে যাবে।