শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ২৭৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব আক্কাচ উদ্দিন মোল্লা সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয়।সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব গোলাম কুদ্দুছ ও খন্দকার শাকিব আহমেদ, পরিচালক ড. আনোয়ার হোসেন খান এমপি, সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, তৌহিদুর রহমান, মোাহাম্মদ ইউনুছ, মশিউর রহমান চমক, খোরশেদ আলম খান, ইন্ডিপেনডেন্ট পরিচালক মোশাররফ হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেনএবং ইমতিয়াজ ইউ. আহমেদ উপস্থিত ছিলেন।