
মঙ্গলবার সকালে গণচেতনার আয়োজনে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এই মেলার উদ্ধোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার ফরহাদ হোসেন বেলুন উড়িয়ে এই মেলার উদ্ধোধন করে।মেলায় বিভিন্ন রকমের ৫৮টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত দর্শণার্থীদের জন্য খোলা থাকবে এই মেলার প্রতিটি স্টল।মেলা উদ্ধোধনের উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনসহ অনেকে।
