ফের ভিকারুননিসার ছাত্রীর আত্মহত্যা

একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল করায় সারা আক্তার স্বর্ণা নামে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী আত্মহত্যা করেছে।মঙ্গলবার ভোরে সিদ্ধেশ্বরী খন্দকার গলির নিজ বাসায় ওই ছাত্রী আত্মহত্যা করে।স্বর্ণা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।সোমবার তার কলেজের অর্ধবার্ষিক পরীক্ষার প্রকাশ পায়।সে জীববিজ্ঞান বিষয়ে ফেল করে।পরদিন মঙ্গলবার ভোরে স্বর্ণা তার রুমের সিলিং ফ্যানের সঙ্গে কাপড় বেঁধে গলায় ফাঁস দেয়।স্বর্ণাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে তার রুমের দরজা ভেঙে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নেয়া হয়।পরে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা স্বর্ণাকে মৃত ঘোষণা করেন।কলেজ শিক্ষকরা জানায়,ভিকারুননিসার বেইলি রোড শাখায় স্বর্ণা স্কুল পর্যায়ে ভর্তি হয়।বিগত সময়ে প্রতিটি পরীক্ষায় সে ভালো ফল অর্জন করেছিল।কিন্তু একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় সে জীববিজ্ঞানে ফেল করে।স্বর্ণা খুব শান্ত মেজাজের মেয়ে ছিল।তার এমন মৃত্যুতে কলেজের সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।পাশাপাশি তার আত্মার মাগফেরাত কামনা করেন তারা।স্বর্ণ পরিবারের বড় সন্তান।তার ছোট একটি বোন রয়েছে।সেও এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করে।তারা বাবা ব্যবসায়ী ও মা গৃহিণী।তার অকাল মৃত্যুতে পরিবারে সবার মধ্যে শোকের ছায়া নেমে আসে।মঙ্গলবার সন্ধ্যায় স্বর্ণাকে নিজ জেলায় দাফন করতে মাদারীপুর নিয়ে যাওয়া হয়।