
নরসিংদীর বেলাবতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।এ ঘটনায় ছাত্রীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেলাব থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার অভিযুক্ত প্রধান শিক্ষক হারুণ অর রশিদকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।অভিযুক্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ গাজিপুর জেলার কাপাসিয়া উপজেলার কামারগাঁও গ্রামের মৃত আবদুস ছাত্তারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকালে উপজেলার চর উজিলাব ইউনিয়নের চর আমলাব মাধ্যমিক বিদ্যালয়ে স্পেশাল ভাবে স্কাউট চলাকালে প্রধান শিক্ষক ওই ছাত্রীকে তার কক্ষে ডেকে নিয়ে যায়। পরে তাকে জোড়পূর্বক ধর্ষনের চেষ্ঠা করে। এসময় ওই ছাত্রী কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরে বাড়িতে গিয়ে অভিভাবকদের ঘটনা খুলে বলে।খবর পেয়ে গ্রামবাসী প্রধান শিক্ষক হারুন অর রশিদকে গনধোলাই দিয়ে তার কক্ষে তালাবদ্ধ করে রাখেন।জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ গত ৮ বছর ধরে উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে চাকরি করেন। এ দীর্ঘ চাকরিকালীন সময়ে তার বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানীসহ নারী নির্যাতনের একাধিক অভিযোগ থাকলেও তিনি উক্ত পদে বহাল তবিয়তেই ছিলেন। তার এসব অপকর্মের বিরুদ্ধে এতদিন তেমন কোন প্রতিবাদ না হলেও গত সোমবারের ঘটনায় অভিভাবক মহল উনার চাকরিচ্যুত করার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।চর উজিলাব ইউনিয়নের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বলেন, খবর পেয়ে আমি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শমসের জামান ভূইয়া রিটন বিদ্যালয়ে যাই। গিয়ে দেখি শত শত গ্রামবাসী প্রধান শিক্ষককে তার কক্ষে তালাবদ্ধ করে রেখেছে। উত্তেজিত জনতার গণপিটুনি থেকে অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে গিয়ে আমরা আহত হই। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে শিক্ষককে উদ্ধার করে বেলাব থানায় নিয়ে যায়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুদ্দীন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় আনা হয়েছিল। নির্যাতিত ছাত্রীর মায়ের দায়ের করা ধর্ষণ চেষ্টার মামলায় মঙ্গলবার তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
