
১৫৭ জন যাত্রী নিয়ে ইথিওপিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে আরোহী প্রত্যেকের নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটিররাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়া যাওয়ার পথে ১৫৭ যাত্রী ও ক্রু নিয়ে ইথিওপিয়ার ওই বিমানটি বিধ্বস্ত হয়।আজ রোববার দুপুরে মার্কিন বার্তা সংস্থা থমসন রয়টার্সের এক প্রতিবেদনে ইথিওপিয়ার বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।এক কর্মকর্তা বলেন, বোয়িং ৭৩৭ বিমানটি ১৪৯ যাত্রী ও আটজন ক্রু নিয়ে আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইবোরিতে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ গভীর দুঃখ প্রকাশ করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী টুইটে বলেন,এই বিমান দুর্ঘটনায় যেসব পরিবার তাদের আপনজন হারিয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।




