
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন,লেখাপড়ার পাশাপাশি শিশু-কিশোরদের চারিত্রিক গুণাবলী বিকাশে স্কাউট আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ।রোববার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে সাত দিনব্যাপী দশম বাংলাদেশ ও তৃতীয় সানসো স্কাউট জাম্বুরী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, স্কাউটরা নিয়মিত সমাজ সেবামূলক কাজের পাশাপাশি দেশের বিভিন্ন প্রকৃতিক দুর্যোগ মোকাবিলা ও আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বিশেষ করে শিশু-কিশোর ও যুবকদের মাদক, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদে বিষবাষ্প থেকে নিরাপদ এবং দূরে রাখতে স্কাউটিং ইতিবাচক অবদান রাখতে পারে।তোমাদের অবস্থান হবে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে। অন্তরে মুক্তিযুদ্ধের চেতনা দেশপ্রেম, দেশের মানুষের প্রতি কর্তব্য ও মমত্ববোধ সব সময় জাগ্রত রাখতে হবে। নিজেরা ভালো কাজ করবে এবং অন্যদেরও ভালো কাজে অংশগ্রহণের আহ্বান জানাবে। আগামী দিনে তোমরাই বাংলাদেশকে নেতৃত্ব দেবে।স্কাউট জাম্বুরী শত বছরের রোভারিং চেতনাকে উজ্জ্বীবিত করার পাশাপাশি দেশে রোভার ও স্কাউটিংয়ের সম্প্রাসারণ, ভ্রাতৃত্বরোধ এবং সৌহার্দের বন্ধনকে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে। বহির্বিশ্বের স্কাউটদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের স্কাউটরা দেশের আর্থ সামজিক উন্নয়নে আরো অবদান রাখবে।
