
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৭৮টি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ।রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।ইসি সচিব বলেন,বিশৃঙ্খলার অভিযোগে ২৮টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। এসব কেন্দ্রে পরবর্তীতে নির্বাচন হবে।এই ২৮টি কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্রেই ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে।আগামী ১৮ তারিখ দ্বিতীয় ধাপের ভোট হবে।
