বুড়িগঙ্গায় মিললো আরও ৪ লাশ

রাজধানীর সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডিঙি নৌকা ডুবে একই পরিবারের ৬ জনের নিখোঁজ হওয়ার ঘটনায় আরও ৪ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ নিয়ে উদ্ধার করা হলো পাঁচজনকে। এখনও এক জন নিখোঁজ রয়েছেন।শনিবার দুপুর ১২টার দিকে বুড়িগঙ্গার নদী বন্দর ও ওয়াইজঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় ওই তিন মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌ বাহীনীর টহল পুলিশ।দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান,গত বৃহস্পতিবার নৌকাডুবির পর থেকেই ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর পক্ষ থেকে নিখোঁজদের উদ্ধারে যৌথ অভিযান চলছে। এরই অংশ হিসেবে উদ্ধারকারী দল ও নিখোঁজদের আত্মীয়স্বজন আজও নদী এলাকায় মরদেহ অনুসন্ধান করছিল। এরই একপর্যায়ে দুপুরের দিকে বুড়িগঙ্গার নদী বন্দর ও ওয়াইজঘাট এলাকায় ভাসমান অবস্থায় লাশগুলো পাওয়া যায়।