তিশা-ইরফানের ‘ইটারনাল গিফট’

চলচ্চিত্র ও নাটকের পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীরা নাম লিখাচ্ছেন ওয়েব সিরিজে। দিজিটাল এই যুগে দর্শকাও ওয়েব সিরিজে গুলো গ্রহণ করছে। টিভি চ্যানেলের বাইরে ইন্টারনেট ভিত্তিক বিকল্প প্লাটফর্মগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে এই সময়ে। দর্শকরাও ঝুকছে সেই প্লাটফর্মগুলোর দিকে। দর্শকদের আগ্রহের জায়গা থেকেই সেখানে প্রচার হচ্ছে বিনোদনের নানা বিষয়। তার একটি ওয়েব সিরিজ। সম্প্রতি বায়োস্কোপের জন্য নির্মিত হচ্ছে ‘ইটারনাল গিফট’ নামের নতুন একটি ওয়েব সিরিজ ওয়েব সিরিজটিতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তার নায়ক হিসেবে অভিনয় অভিনেতা ইরফান সাজ্জাদ। আরও আছেন তানভীর। এটি রচনা ও পরিচালনা করছেন নজরুল ইসলাম।সম্প্রতি উত্তরায় শুরু হয়েছে ওয়েব সিরিজটির শুটিং। চলছে এখনও। এতে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, এ পর্যন্ত যে কয়টি ওয়েব সিরিজে অভিনয় করেছি তার সবগুলোই দারুন। গল্পগুলেও চমৎকার। ইটারনার গিফটেরও গল্পও দর্শকদের ভালো লাগবে।শিগগিরই ওয়েব সিরিজটি বায়োস্কোপ অরিজিনালে প্রচার হবে বলে জানান নির্মাতা নজরুল ইসলাম।