জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফেসবুক আইডি হ্যাকড

শনিবার (৯ মার্চ) সকালে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন,শুক্রবার (৮ মার্চ) সকাল থেকে মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেইজ হ্যাকড হয়েছে,পেইজে আর প্রবেশ করা যাচ্ছে না।এমনকি ইমেইল আইডিও হ্যাকড হয়েছে। ফেসবুক পেইজ ও ইমেইল আইডি উদ্ধারের চেষ্টা চলছে।প্রতিমন্ত্রীর ফেসবুক থেকে কোনো বার্তা বা ইমেইল থেকে কোনো মেইল পেলে তা যাচাই করারও অনুরোধ জানিয়েছেন মীর আসলাম।বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।এ বিষয়ে ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ এ বিষয়ে কাজ শুরু করেছে।শিগগিরই ফেসবুক ও ইমেইল আইডি উদ্ধার এবং অপরাধীকে গ্রেফতার করা হবে।