আনারকলি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মৌচাকে আনারকলি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।বিকেল ৫টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান জানান, শনিবার বিকাল ৫টা ২৬ মিনিটে পাঁচ তলা ভবনের চার তলায় আগুন লাগে।খবর পেয়ে আমাদের সাতটি ইউনিট পাঠানো হয়। তবে কী কারণে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।বিষয়টি তদন্ত করে দেখতে হবে।