
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন,বর্তমানে বাংলাদেশের বিটিভিসহ ৪টি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সুবিধা গ্রহন করছে।বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ টেলিভিশন ও বেসরকারি সময় টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুবিধা গ্রহণ করছে।সকালে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার গালর্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি বলেন,টেলিভিশন চ্যানেল পরিচালনার জন্য দেশের প্রায় ৪ হাজার ডলার ব্যায় হচ্ছে যার সম্পূর্ন অংশ বিদেশে চলে যাচ্ছে।

এ মাসের মধ্যে সবকয়টি চ্যানেল বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সুবিধা গ্রহণ করলে এই বিপুল পরিমান অর্থ সাশ্রয় হবে।শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের মেয়াদেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করা হবে।
