অস্ত্র নিয়ে শাহজালালের টার্মিনালে মামুন

খেলনা পিস্তল দিয়ে বিমান ছিনতাই চেষ্টার ঘটনার রহস্য জানার আগেই নায়ক ইলিয়াস কাঞ্চনের আসল পিস্তল নিয়ে প্রবেশের ঘটনা নতুন আলোচনার জন্ম দিয়েছিল।এরই মধ্যে আবারো প্রশ্নের মুখে পড়েছে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা।শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে প্রথম চেকিং পার হওয়ার পর নিজের সঙ্গে অস্ত্র থাকার কথা স্বীকার করলেন মামুন আলী নামে এক যাত্রী।নিজের সাথে পিস্তল ও সাত রাউন্ড গুলি রয়েছে বলে জানান তিনি।শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়,ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১৩১ ফ্লাইটে সিলেটে যাওয়ার জন্য বেলা সাড়ে ১১টার দিকে অভ্যন্তরীণ টার্মিনালে আসেন মোহাম্মদ মামুন আলী।তার সঙ্গে পিস্তল ও সাত রাউন্ড গুলি থাকলেও বিমানবন্দরে প্রবেশের সময় কোনো ঘোষণা না দিয়েই ভেতরে প্রবেশ করেন তিনি।অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেটের আর্চওয়েতে তার শরীর তল্লাশি করেন আনসার সদস্য রিপন।আর্চওয়ে পার হওয়ার পরেও মামুনের সঙ্গে থাকা অস্ত্র শনাক্ত করতে পারেননি সেখানের নিরাপত্তাকর্মীরা বলে দাবি মামুনের।আপনাদের চেকিং কি শেষ হয়েছে দায়িত্বরত আনসার সদস্য জবাবে হ্যাঁ বললে যাত্রী মামুন বলেন,আপনি কী চেক করলেন আমার কাছে তো পিস্তল আছে।এরপর তিনি পিস্তল বের করেন এবং লাইসেন্সও দেখান।মামুন আলী নিজেকে জাতীয় মানবাধিকার কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন।এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এম মহিবুল হকবলেন,এক শ্রেণির মানুষ মিডিয়া কাভারেজ পাওয়ার জন্যে এই হীন প্রক্রিয়া অবলম্বন করতে শুরু করেছে।বেবিচককে বিতর্কিত করে রাষ্ট্রকে অকার্যকর করা এর উদ্দেশ্য বলে আমি মনে করি।