
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,জঙ্গি তৎপরতায় লিপ্ত সংস্থাগুলোর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে।যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে এবং জামায়াত নিষিদ্ধের বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন রয়েছে।বৃহস্পতিবার দুপুরে দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মৌড়া গ্রামে শেখ রাশেদ বিন মোহাম্মদ রাশেদ আল মাকতুম (রহ.) এতিমখানার নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচয় করিয়েছেন। বাংলাদেশ এখন দুর্বার গতিতে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে পেরেছি। জঙ্গি সংগঠন জামায়াতকে নিষিদ্ধ করা হবে।সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বিন রাশেদ আল মুকতারাম হুমানি তারেন অ্যান্ড চ্যারিটি ইস্ট সংস্থার অর্থায়নে ২৭ হাজার বর্গফিটের নবনির্মিত এই ৪ তলা ভবন উদ্বোধন করা হয়।
