
রাজনৈতিক ঘটনাচক্রে যেই দল থেকেই নির্বাচিত হন না কেন ‘জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু’ স্লোগানের সঙ্গে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন ধানের শীষ প্রতীকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য সুলতান মনসুর। আজ সকালে শপথ নিয়ে বিকালে সংসদ অধিবেশনে যোগ দেন তিনি।৭ মার্চের ওপর দেওয়া ভাষণে সুলতান মনসুর বলেন,মূলত ৭ মার্চেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়।একজন বেসামরিক ব্যক্তি হয়েও সেদিন তিনি যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন এমনকি দেশ কিভাবে চলবে তার পরিপূর্ণ রূপরেখা দিয়েছেন।সুলতান মনসুর বলেন, আমি গত ১৮ বছর রাজনৈতিক কারাগারে ছিলাম।এমপি না থাকলেও রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলাম না। বঙ্গবন্ধুর আদর্শ থেকে কখনো বিচ্যুৎ হই নাই।আমি হয়ত আমার নেতাদের কিংবা সাবেক সহকর্মীদের সাথে সেই রূপে নেই।কিন্তু যেই বিশ্বাস নিয়ে রাজনীতি শুরু করেছিলাম সেই জায়গা থেকেই আছি।আমার রাজনীতিক জীবন শুরু হয়েছিল বঙ্গবন্ধুকে ঘিরে।আজ সেই ৭ মার্চে শপথ নিতে পারায় আমি নিজেকে সম্মানিত মনে করি।
এ সময় তিনি প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী শেখ হাসিনার কাছ থেকে যাবতীয় সহায়তা পাবেন বলেও আশা প্রকাশ করেন।আজ সকালেই শপথ নেন সুলতান মনসুর।সকালে শপথ গ্রহণ শেষে বিকেলে একাদশ জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেন তিনি।অধিবেশনে বিরোধী দলের আসনের দ্বিতীয় সারিতে নির্ধারিত আসনে বসেন।শপথ গ্রহন শেষে তিনি সাংবাদিকদের বলেন,ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাকে জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।এখন এমপি হিসেবে আমার দায়িত্ব হচ্ছে সংসদীয় এলাকার জনগণের পক্ষে কথা বলা। সংসদ নির্বাচনে যখন অংশগ্রহণ করেছি স্বাভাবিক কারণেই সংসদে এসে কথা বলাই প্রধান কাজ।সুলতান মোহাম্মদ মনসুরের শপথ গ্রহণের মধ্য একাদশ জাতীয় সংসদ পেল ধানের শীষের ঐক্যফ্রন্টের কোন এমপিকে।নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই সংসদ ভবনের স্পীকারের দপ্তরে পৌঁছান ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।আগেই সম্পন্ন ছিলো শপথ অনুষ্ঠানের সকল আয়োজন।
