
কাশ্মীরের রাজৌরি জেলার লাইন অব কন্ট্রোলে (এলওসি) বুধবার ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।ভারতের প্রতিরক্ষা দফতরের কর্মকর্তারা দাবি করছেন, এ নিয়ে গত ২৪ ঘণ্টায় কাশ্মীরে তিনবার সীমান্ত চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটলো।ভারতের প্রতিরক্ষা দফতরের একজন মুখপাত্র জানিয়েছেন,বুধবার আনুমানিক সকাল সাড়ে দশটায় সীমান্তের ওপারে থাকা সেনারা ভারতের নওশেরা ও সুন্দেরবানি সেক্টরের সেনাবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে। সীমান্ত চুক্তি লঙ্ঘন করায় ভারতীয় সেনারাও এমন হামলার জবাব দিয়েছে।




