হৃদরোগ এড়াতে ডা. দেবি শেঠির পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

দেবি শেঠি ভারতের বিখ্যাত চিকিৎসক।বিশ্বের সেরা ১০ জন সার্জনের একজন তিনি।ভারতের কর্নাটক রাজ্যের ব্যাঙ্গালোর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে শেঠির নারায়ণা হৃদয়ালয় হাসপাতালটি বিশ্বের অন্যতম প্রধান হাসপাতাল।হৃদরোগ এড়ানোর জন্য তিনি কিছু পরামর্শ দিয়েছেন।১.খাবারের বিষয়ে সচেতন হতে হবে।শর্করা এবং চর্বিজাত খাবার কম খেতে হবে। আর আমিষের পরিমাণ বাড়িয়ে দিতে হবে।২.সপ্তাহে অন্তত পাঁচদিন আধা ঘণ্টা করে হাঁটতে হবে।লিফটে চড়া এড়াতে হবে। একটানা বেশি সময় বসে থাকা যাবে না।৩.ধূমপান ত্যাগ করতে হবে।৪.ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।৫.রক্তচাপ এবং সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে।জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে।জীবনে সব কিছু নিখুঁত হবে এমন ভাবার কোনো কারণ নেই।জগিং করার চেয়ে হাঁটা ভালো।জগিং করলে মানুষ দ্রুত ক্লান্ত হয়ে যায় এবং জয়েন্টে ব্যথা হয়।কোলেস্টেরলের মাত্রা ছোটবেলা থেকেই ধীরে ধীরে বাড়তে থাকে।অনিয়মিত খাদ্যাভাস মানুষকে জাঙ্ক ফুডের দিকে ঠেলে দেয়।আর তখনই হজমের জন্য ব্যবহৃত এনজাইমগুলো দ্বিধায় পড়ে যায়।কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা যায় নিয়ন্ত্রিত খাদ্যাভাস,হাঁটাহাঁটি এবং আখরোট খাওয়ার মাধ্যমে।ফল এবং সবজি সবচেয়ে ভাল খাবার।আর সবচেয়ে খারাপ তৈলাক্ত খাবার।যেকোনো তেলই খারাপ।নিয়মিত রক্ত পরীক্ষার মাধ্যমে সুগার এবং কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা সম্পর্কে নিশ্চিত হতে হবে।তাছাড়া রক্তচাপ পরিমাপও জরুরি।হার্ট অ্যাটাক হলে প্রাথমিকভাবে কি কি পদক্ষেপ নিতে হবে রোগীকে প্রথমে শুইয়ে দিতে হবে।এরপর জিহ্বার নিচে একটি এ্যাসপিরিন ট্যাবলেট রাখতে হবে।যদি পাওয়া যায় তবে এ্যাসপিরিনের পাশাপাশি একটি সরবিট্রেট ট্যাবলেটও রাখতে হবে।এরপর দ্রুত হাসপাতালে নেবার ব্যবস্থা করতে হবে।কেননা প্রথম এক ঘণ্টার মধ্যেই সবচেয়ে বেশি ক্ষতি হয়।একটানা দীর্ঘ সময় বসে থাকা, ধূমপান এবং জাঙ্ক ফুড। তাছাড়া ব্যায়াম না করাও একটি প্রধান কারণ। কিছু কিছু দেশের মানুষের জেনেটিক কারণেই ইউরোপিয়ান এবং আমেরিকানদের চেয়ে তিন গুণ বেশি হৃদরোগে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি থাকে।তরুণ বয়সে প্রকৃতি মানুষকে এ ধরনের অনিয়ন্ত্রিত জীবন যাপনের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয়।কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এসব বিষয়ে সচেতন হতে হবে।বেশিরভাগ ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে।কিন্তু আধুনিক অ্যান্টি-হাইপারটেনসিভ ওষুধগুলো অনেক নিরাপদ।যেকোনো ধরনের ফ্রাইড ফুড যেমন কেন্টাকি,ম্যাকডোনাল্ডস,সমুচা। এমনকি মাসালা দোসাও জাঙ্ক ফুড।হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর সতর্কতা অবলম্বন করতে পরিমিত খাদ্যাভাস,ব্যায়াম,নিয়মিত ওষুধ খাওয়া,কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করা।পাশাপাশি রক্তচাপ এবং ওজনও নিয়ন্ত্রণ করতে হবে।স্বাস্থ্যকর খাবার খেতে হবে।জাঙ্ক ফুড ও ধূমপান পরিহার করতে হবে।প্রতিদিন ব্যায়াম করতে হবে।আর বয়স ত্রিশ পার হলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।অন্তত প্রতি ছয় মাসে একবার স্বাস্থ্য পরীক্ষা করতেই হবে।