
দেশবাংলা ডেস্ক :
পুরুষ-নারী নির্বিশেষে প্রায় ৪৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ নাক ডাকা সমস্যায় ভোগেন।নাক ডাকা সমস্যা যার আছে তার সাথে বাসবাসকারী অন্যদের ভোগান্তি পোহাতে হয়।নাক ডাকায় মারাত্মকরকম ঘুমের ব্যাঘাত ঘটে।গলার শিথিল পেশীতে কম্পন হলেই,নাক ডাকতে শুরু করে।চলুন যেনে নেওয়া যাক সহক কিছু কাজ যা করলে নাক ডাকা সমস্যা কমিয়ে আনা যায়।এক গ্লাস গরম জলে আধ চামচ এলাচ গুঁড়ো মিশিয়ে,প্রতিদিন শুতে যাওয়ার আগে খেয়ে নিন।অতিরিক্ত দেহের ওজন নাক ডাকার অন্যতম কারণ।তাই ওজন কমান।
খুব হাল্কা কিছু ব্যায়াম করুন,যা আপনার গলা ও মুখের পেশীকে শক্তিশালী করবে।ধূমপান ছাড়ুন।ঘুমানোর সময় মাথার বালিশ একটু উঁচুতে রাখুন।ঘুমাতে যাওয়া আগে মদ্যপান করবেন না।এক কাপ গরম দুধে ২ চা-চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে প্রতিদিন রাতে শুতে যাওয়ার সময় খেয়ে নিন।সামান্য একটু মাখন গরম করে,ঘুমাতে যাওয়ার আগে নাসিকারন্ধ্রে লাগিয়ে নিন।ঘরের আর্দ্রতা বজায় রাখুন।ঘরের বাতাস খুব শুষ্ক হয়ে গেলে, নাসিকাপর্দা শুকিয়ে যায়।তখন গলার পেশীতে কম্পন বেশি হয়।নাক ডাকে।
