হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় সিঙ্গাপুরের তিন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকা পৌঁছেছেন।
রোববার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের এই তিন চিকিৎসক এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন বলে জানান সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা ওয়ালিদ ফায়েজ।বিশেষজ্ঞ চিকিৎসকরা বাংলাদেশে গঠিত মেডিকেল টিমের সঙ্গে বসে ওবায়দুল কাদেরের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিবেন।বিশেষ অ্যাম্বুলেন্সে রাত ৮টার দিকে সিঙ্গাপুরের চিকিৎসকরা হাসপাতালে প্রবেশ করেছেন।