
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের প্রধান সৈয়দ আলী আহসান।রোববার বিকেল পৌনে ৫টায় কাদেরের শারীরিক অবস্থা জানাতে ব্রিফ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) ডা.কনক কান্তি বড়ুয়া।কার্ডিওলজি বিভাগের প্রধান সৈয়দ আলী আহসান জানান,ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল।তাকে সিঙ্গাপুরে কখন নেয়া হবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা আসছেন।তারা এসে সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা দেখার পর সিঙ্গাপুরে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।
