মধ্য এপ্রিলে ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর

মধ্য এপ্রিলে অর্থ্যাৎ আগামী ১৫ এপ্রিলের মধ্যে রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা চায় বাংলাদেশ দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গত সপ্তাহে নির্দেশ দিয়েছেন ১৫ এপ্রিলের মধ্যে ২৩ হাজার পরিবার (একেক পরিবারের চার-পাঁচজন) অর্থাৎ এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের জন্য।সেখানকার অবকাঠামো ঠিক কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমরা তৈরি। ঘর, বিদ্যুৎ, যোগাযোগ, স্বাস্থ্যসেবা, বেড়িবাঁধ, সাইক্লোন শেল্টার সবকিছু তৈরি আছে।
জাতিসংঘ ও আন্তার্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেন, পিএমও থেকে তাদের সঙ্গে এর আগে একটি বৈঠক করা হয়েছে। আগামী ৬ মার্চে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।