
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।রোববার (০৩ মার্চ) বিকেলে তাকে দেখতে বিএসএমএমইউতে যান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানিয়েছেন,প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পর ওবায়দুল কাদেরকে ডাকেন।এসময় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মিটমিট তাকানোর চেষ্টা করেন ওবায়দুল কাদের।যখন রাষ্ট্রপতি আসেন তখন পুরোপুরি তাকিয়েছেন তিনি।ওবায়দুল কাদেরকে দেখতে সকালে থেকে জাতীয় সংসদের স্পিকার থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সদস্য এবং দলের শীর্ষস্থানী নেতারা হাসপাতালে এসেছেন।
