ডাকসু নির্বাচনে প্রচারণায় নেমেছে প্রার্থীরা

প্রচারণায় নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু নির্বাচনে প্রার্থীরা।সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের হল ও ক্যাম্পাসে প্রচার শুরু করেন তারা।ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন জানিয়েছেন,নির্বাচনে তাদের জয় সুনিশ্চিত।বিকেলে ডাকসু নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা দেয়া হবে।