
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি।বিএসএমএমইউ’র উপাচার্য অধাপক ডা.কনক কান্তি বড়ুয়া জানান,রোববার (০৩ মার্চ) সকাল সাড়ে ৭টায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সকাল সোয়া ৯টার দিকে তার এনজিওগ্রাম করানো হয়েছে।ব্যথা অনুভব করার পর সকালে তাকে দ্রুত বিএসএমএমইউতে এনে আইসিইউতে ভর্তি করা হয়।পরে এনজিওগ্রাম করার পর তার হার্টে ব্লক ধরা পড়ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।ফজরের নামাজ শেষে হঠাৎ করেই শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল তার।সঙ্গে সঙ্গে বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শরীর চেকআপ করেন।পরামর্শ দেন দ্রুত এনজিওগ্রাম করার।
