ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রফেসর কনক কান্তি বড়ুয়া।রবিবার (৩ মার্চ) রাতে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।কনক বান্তি বড়ুয়া বলেন,দুপুরের থেকে অবস্থার উন্নতি হয়েছে। উনি চোখ খুলে তাকান, রেসপন্স করার চেষ্টা করেন। উনি পানি খাবেন কিনা জিজ্ঞেস করলে, মাথা নেড়ে উত্তর দিচ্ছেন। উনার প্রস্রাব হচ্ছে। দুপুরে যেটা বন্ধ হয়ে গিয়েছিল। এখন উনার ১০০ সিসি করে প্রস্রাব হচ্ছে। তার রক্তচাপ স্থিতিশীল আছে।উনার যেহেতু উন্নতির ধারা অব্যাহত আছে, সেজন্য আমরা সিঙ্গাপুরের টিমের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি, আপাতত এখানেই থাকবেন। পরবর্তীতে অবস্থার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ২৪ ঘণ্টা আমরা দেখবো।