
রাজধানী ঢাকায় নতুন করে কোনো বাস রুটের অনুমোদন দেয়া হবে না- জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন,আগামী মাস এপ্রিল থেকে শুরু করে জুন-জুলাই মাসের মধ্যে রাজধানীর গণপরিবহন ব্যবস্থার পরিবর্তনের সূচনা হবে।শনিবার দুপুরে নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির বৈঠক শেষে মেয়র বলেন এপ্রিল শুরু করে থেকে জুন-জুলাই মাসের মধ্যে কিছু রুটে এই পরিবর্তন দেখতে পারবেন। সেখানে এসি বাসও থাকবে এবং সুসজ্জিত কিছু উন্নতমানের বাসও থাকবে। যদি একান্তই রোড ট্রান্সপোর্ট কমিটি (আরটিসি) কোনো রুট পারমিটের প্রয়োজন মনে করেন তাহলে তারা আলাপ-আলোচনা করে অনুমোদন দেবেন।১০ সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে।কমিটিতে ডিএনসিসির প্যানেল মেয়রকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।
