
অমর একুশে বইমেলায় ব্যাপক সাড়া ফেলেছে মি.নুডলসের সহযোগিতায় পুলিশ ব্লাড ব্যাংকের মাসব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।এ কর্মসূচি থেকে পুলিশ ব্লাড ব্যাংকে প্রায় এক হাজার ব্যাগ রক্ত জমা পড়েছে।মি.নুডলসের প্রধান বিপণন কর্মকর্তা তোষন পাল বলেন, প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে।এতে তরুণ-তরুণীদের উপস্থিতিই বেশি।রক্তদাতাদের উপহার হিসেবে মি. নুডলসের পক্ষ থেকে নুডলস,কেক ও কোট পিন দেওয়া হয়েছে।এছাড়া দান করা রক্তের পাঁচটি পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়েছে।
