পুরান ঢাকায় ভাঙারির দোকানে বিস্ফোরণে দগ্ধ ৩

পুরান ঢাকার চকবাজারে ভাঙারির একটি দোকানে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।দগ্ধরা হলেন-দোকান কর্মচারি নুরে আলম (৩১) সুমন খান (৩৫) ও সুমন (৩০)।স্থানীয়রা জানান,চকবাজার কামালবাগ বেড়িবাঁধ সংলগ্ন একটি ভাঙারির দোকানে পুরনো মেশিনে চাপ লাগার সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে।এছাড়া দোকানে ভাঙারির মালামালের মধ্যে ছিলো খালি স্প্রে করা যায়,এমন রংয়ের বোতল,পারফিউমের খালি বোতলসহ বিভিন্ন ধরনের জিনিস।ধারনা করা হচ্ছে সেগুলো থেকে বিস্ফোরণে পরে আগুন থেকে তারা দগ্ধ হয়েছেন।ঢাকা মেডিকেল পুলিশ বক্স (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান,তিনজনের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে।তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।