পাঁচ বিলে রাষ্ট্রপতির সম্মতি প্রদান

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জাতীয় সংসদে পাস হওয়া পাঁচটি বিলে সম্মতি প্রদান করেছেন।শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংসদ সচিবালয় থেকে জানানো হয়,গত ২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ৫টি বিলে সম্মতি প্রদান করেছেন।বিলগুলো হলো-ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল, ২০১৯,বাংলাদেশ ইপিজেড শ্রম বিল, ২০১৯, পার্বত্য চট্টগ্রাম (জমি অধিগ্রহণ) প্রবিধান (সংশোধন) বিল, ২০১৯, গণপ্রতিনিধিত্ব (সংশোধন) বিল, ২০১৯ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বিল, ২০১৯।