
শনিবার (২ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত সভায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জিনাত আরা বলেন নারীমুক্তির পথপ্রদর্শক পুরুষ দক্ষিণ বাংলা নারী আইনজীবী পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।জাতীয় জীবনের সবক্ষেত্রে নারীর সমান অধিকারের বিষয়টি সংবিধানের ১৯ এবং ২৮ অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে।সংবিধানের ২৮(১) অনুচ্ছেদে বলা হয়েছে, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবে না এবং ২৯(২) অনুচ্ছেদে বলা হয়েছে: রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে, নারী-পুরুষ সমান অধিকার লাভ করবেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন আইনে নারী সুরক্ষার বিষয়টি প্রাধান্য পেয়েছে এবং নারী নিরাপত্তায় বিশেষ আইন প্রনয়ণ করা হয়েছে।বর্তমান যুগ গণতন্ত্র এবং সমতার যুগ। উন্নয়নের গতিধারায় আজকে বাংলাদেশের নারীরা যেভাবে উৎপাদনের অন্যতম হাতিয়ার হিসেবে নিজেদের সমর্পণ করেছে তা যেমন সম্মৃদ্ধির নিয়ামক, আবার তা অর্থনীতির অগ্রযাত্রারও চালিকা শক্তি। তারপরও নারীরা এখনো বিভিন্নভাবে নির্যাতন ও বৈষম্যের শিকার হচ্ছে। পরিবারের মধ্যে কর্মস্থলে, পরিবহন, যাতায়াত ব্যবস্থায় বিভিন্নভাবে নানা রকম হয়রানি ও যৌন হয়রানির শিকার হচ্ছে। নারী দিবস উদযাপন করে এসব অবস্থার উন্নতি করা না গেলেও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নারী নির্যাতন অনেক হ্রাস পেয়েছে। নারীর নিরাপদ কর্মপরিবেশ, কর্মঘণ্টা, মজুরি ইত্যাদি বিষয়ে নিশ্চিত করা গেছে অনেক ক্ষেত্রেই। সারা বিশ্বে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনে এ দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।নারীমুক্তির প্রধান বাধা যদি হয় পুরুষ, তবে নারীমুক্তির পথপ্রদর্শকও পুরুষ বলে উল্লেখ করেন আপিল বিভাগের দ্বিতীয় এ নারী বিচারপতি।
