চকবাজারের অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ জাকির হোসেন (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭১ জনে।শনিবার (২ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত জাকিরের শরীরের ৩৮ শতাংশের মতো আগুনে পোড়া ছিল।ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া (ইন্সপেক্টর) বিষয়টি নিশ্চিত করেছেন।প্রায় ১৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসার পর অভিযানে ৬৭ জনের মরদেহ উদ্ধারের খবর জানায় কর্তৃপক্ষ। এছাড়াও দগ্ধ অনেককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৯ জনকে চিকিৎসা দেওয়া হয় বার্ন ইউনিটে। তাদের অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।