
উপজেলা নির্বাচন একেবারে পারফেক্ট হবে,এটা আমি মনে করি না এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।পারফেক্ট বিষয়টি ভিন্ন বিষয়।কোনো বিষয়কে পারফেক্ট বলা ঠিক না, ভুলত্রটি নিয়েই আমরা এগিয়ে যাই। আমাদের গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আগে কিছু কিছু ভুলত্রটি আমাদের অতিক্রম করতে হবে।এটা থাকবে এবং এটা নিয়ে এগোতে হবে।সিটি উপ-নির্বাচনের দিন সারা দিন মেঘলা আকাশ থাকার কারণে ভোটার উপস্থিতি কম ছিল। তবে বিকেলে মেঘলা আকাশ না থাকায় ভোটার উপস্থিতি বেড়েছে। আকাশ মেঘলা, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যারা আসতে পারেননি, দুপুরের পর থেকে তারা আসতে শুরু করেন।সিটি নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলেন। সাংবাদিকদের মনে হয় মনে আছে, বিএনপিরও ভুলে যাওয়ার কথা নয়। ২০০১ সালে জাতীয় নির্বাচনের পরপরই সাদেক হোসেন খোকা মেয়র নির্বাচিত হয়েছিলেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায়, তখন তো কাউকে মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। এত বড় সিটি এখানে কিন্তু কেউই মনোনয়নপত্র দিতে পারেননি। এবার তো কোনো বাধা ছিল না। বিএনপি যদি চাইত, তারা মনোনয়নপত্র জমা দিতে পারত। জাতীয়, স্থানীয় সরকার কোনো নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতায় কাউকে বাধা দিইনি।
