পুলিশ সদস্যদের স্মরণ

শুক্রবার (০১ মার্চ) সকালে রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজ চত্বরে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পুষ্পস্তবক অর্পণ করেন।শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ও অনুষ্ঠানের বিশেষ অতিথি মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশের মহাপরিদর্শ ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা।

দেশের সব পুলিশ ইউনিটে পালিত হচ্ছে ‘পুলিশ মেমোরিয়াল ডে ২০১৯’।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,দেশের জন্মলগ্ন থেকে স্বাধীনতার চেতনা যে বাহিনীর হৃদয়ে প্রোথিত, সে পুলিশ বাহিনী গণতন্ত্রের অগ্রযাত্রায় সহযাত্রী হবে; ভূমিকা রাখবে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে।