
আগামীকাল ১ মার্চ (শুক্রবার) দেশে প্রথমবারের মতো পালিত হতে যাচ্ছে জাতীয় ভোটার দিবস।ভোটার হব,ভোট দেব এই স্লোগানকে সামনে রেখে দিবসটি পালন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।ভোটার দিবস উপলক্ষে ইসির আমন্ত্রণে শুক্রবার বিকেল ৪টায় নির্বাচন কমিশনের নিজস্ব মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বক্তব্য রাখবেন।বৃহস্পতিবার নির্বাচন কমিশনের যুগ্মসচিব (জনসংযোগ ) এসএস আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক।সকালে রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্র থেকে বর্ণাঢ্য র্যালি বের করার মধ্যে দিয়ে দিবসটির অনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে।ইসির কর্মকর্তারা জানান, ভোটার দিবসে কেন্দ্রীয়ভাবে এবং মাঠ পর্যায়ে কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে ভোটার দিবস উপলক্ষে সংসদ ভবনের সামনে থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবন পর্যন্ত র্যালি হবে সকালে। বিকেল ৪টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, ইসির পাঁচ কমিশনার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।ভোটার দিবস পালন করতে নির্বাচন কমিশন ভবনসহ সারাদেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
