
দেশবাংলা ডেস্ক :
শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর।বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ছয়টায় রাজধানীর উত্তরা ১২ নম্বর গণকবরাস্থনে তার দাফন সম্পন্ন হয়।প্রথমে তার মরদেহ দুপুরে পৈতৃক বাড়ি গোড়ানে নেয়া হয়।পূর্ব গোড়ান মক্কা জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।দুপুর আড়াইটায় প্রয়াতের মরদেহ তার কর্মস্থল পিআইবিতে নেয়া হয়।সেখানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানান। বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাবে তার মরদেহ নেওয়া হয়।সেখানেও তার দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিকরা শ্রদ্ধা জানান। পরে তার জানাজা শেষে বিকাল ৪টায় উত্তরা নিজ বাসভবনে নেয়া হয়।বাদ আসর উত্তরা ১১নং সেকটরে বায়তুল নূর মসজিদে জানাজা শেষে উত্তরা ১২ নং সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হয়।২১ ফেব্রুয়ারি রাতে শাহ আলমগীর অসুস্থ হয়ে পড়লে সিএমএইচে ভর্তি করা হয়। ২২ ফেব্রুয়ারি তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা,স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী,তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শোক প্রকাশ করেছেন।
