
পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত। যেখানে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে রাখা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ও সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে এসব বাঙ্কার নির্মাণ করা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে যেকোনো যুদ্ধ বা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে বাসিন্দাদের যাতে স্থানান্তর না করেই নিরাপদে সেখানে রাখা যায় তাই এই ব্যবস্থা।রয়টার্সের প্রতিবেদনে স্থানীয় প্রতিনিধিদের বরাত দিয়ে জানানো হয়েছে, গত সপ্তাহ থেকেই বাঙ্কার নির্মাণের সিদ্ধান্তের কথা জানায় সরকার। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা ও হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে যে আতঙ্ক দেখা দিয়েছে তা কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।তবে সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে ইমরান খান ভারতকে উত্তেজনা কমাতে পুনরায় আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে তিনি ভারতকে হুশিয়ার করে এও বলেছেন, যদি তেমন কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে নরেন্দ্র মোদি কিংবা আমি কারোরই কোনো কিছু করার থাকবে না।




