
সারাদেশেই হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হচ্ছে।কোথাও কোথাও বজ্র ও শিলাবৃষ্টির সঙ্গে দমকা বা ঝড়ো হাওয়া বইছে।শুক্রবার (১ মার্চ) থেকে আবহাওয়ার অবস্থার উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।শুক্রবার ৮০-৯০ শতাংশ পরিস্থিতির উন্নতি হতে পারে।পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়, সারাদেশে আবহাওয়ার উন্নতি হতে পারে।
