
প্রবল বৃষ্টিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠে পানি জমে যাওয়ায় স্থগিত করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মোহামেডান-আবাহনী ম্যাচটি। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় দেশের দুই জনপ্রিয় দলের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।রেফারি ও ম্যাচ কমিশনাররা এক ঘন্টা অপেক্ষা করে ম্যাচ স্থগিতের সিন্ধান্ত জানায়। ম্যাচটি কবে কখন পূনরায় অনুষ্ঠিত হবে তা দুই ঘণ্টার মধ্যে জানাবে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি।
