কামরাঙ্গীরচরের হেলে পড়া ভবন ভেঙে ফেলা হচ্ছে

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ভবনটি ভাঙার কাজ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রাত ১০টা পর্যন্ত ভবনের বেশির ভাগ অংশ ভেঙে ফেলা হয়।এতে ফায়ার সার্ভিস, রাজউক, ডিএসসিসিসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত উপস্থিত ছিলেন। কামরাঙ্গীরচরের কাজীবাড়ী মোড় খলিফাঘাট এলাকায় সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ভবনটি হেলে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সংশ্লিষ্ট জোনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।