
ওয়ালটন ২৩তম জাতীয় জুনিয়র বালক ও ৫ম বালিকা বক্সিং প্রতিযোগিতা-২০১৯ এর ঢাকা বিভাগের বাছাইপর্ব আজ মঙ্গলবার শেষ হয়েছে।দিনব্যাপী এই বাছাইপর্ব থেকে ১৮ বালক ও ১২ জন বালিকাসহ মোট ৩০ জন চূড়ান্তপর্বের টিকিট পেয়েছে। মার্চে পল্টনস্থ মুহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া চূড়ান্তপর্বে লড়বেন তারা।মুহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত এই বাছাইপর্বে ঢাকা বিভাগের ১০টি জেলার ৭৪ জন তরুণ ও প্রতিভাবান বক্সাররা অংশ নেয়। সেখানে বালকদের ৯টি ও বালিকাদের ৬টি ওজন শ্রেণিতে মোট ৩০ জন চূড়ান্তপর্বের টিকিট পায়।রাজশাহী থেকে ৩০ জন, রংপুর থেকে ৩০ জন, ময়মনসিংহ থেকে ৩০ জন, চট্টগ্রাম থেকে ৩৮ জন, সিলেট থেকে ১২, খুলনা বিভাগ থেকে ৩০ ও বরিশাল বিভাগ থেকে ১৮ জন চূড়ান্তপর্বের টিকিট। ঢাকা থেকে আজ পেল ৩০ জন। সবমিলিয়ে ৮ বিভাগের ২১৮ জন বক্সার চূড়ান্তপর্বের টিকিট পেয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হয় বাছাইপর্ব।

৯ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের আটটি বিভাগে অনুষ্ঠিত বাছাইপর্ব থেকে উঠে আসা মোট ২১৮ জন বালক ও বালিকা বক্সার এবং বিভিন্ন সংস্থা ও ক্লাবের তরুণ বক্সারদের নিয়ে অনুষ্ঠিত হবে মূলপর্ব। চূড়ান্তপর্বে এই ২১৮ জন ছাড়াও বাংলাদেশ আনসার, বিকেএসপি, শিক্ষা বোর্ড, বিজেএমসি, বাংলাদেশ রেলওয়ে ও সিটি কর্পোরেশনের তরুণ বক্সাররা অংশ নিবে। সব মিলিয়ে এবারের প্রতিযোগিতায় ৪০০ থেকে ৪৫০ জন বালক ও বালিকা বক্সার অংশ নিবে।চূড়ান্তপর্বে বালকদের ৯টি ওজন শ্রেণিতে ও বালিকাদের ৬টি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে। বালক বিভাগের ওজন শ্রেণিগুলো হল- ২৯ কেজি, ৩২ কেজি, ৩৫.৫ কেজি, ৩৮.৫ কেজি, ৪২ কেজি, ৪৫ কেজি, ৪৮ কেজি, ৫১ কেজি ও ৫৪ কেজি। বালিকাদের ওজন শ্রেণিগুলো হল- ৩৬ কেজি, ৩৮.৫ কেজি, ৪২ কেজি, ৪৫ কেজি, ৪৮ কেজি ও ৫১ কেজি। প্রতিটি ওজন শ্রেণির প্রথম স্থান অধিকারকারীকে ৩ হাজার, দ্বিতীয় স্থান অধিকারকারীকে ২ হাজার ও তৃতীয় হওয়া ২ জনকে ১ হাজার করে মোট ৭ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৫ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হবে। এ ছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে বিজয়ীদের আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
