
বিয়ের প্রলোভনে স্কুল শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ,হাসপাতালে ভর্তি জয়পুরহাটের পাঁচবিবির উপজেলার বটতলী এলাকার একটি বাগানে দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে ধর্ষনের অভিযোগ উঠেছে এক কলেজ ছাত্রের বিরুদ্ধে।ধর্ষনের শিকার ওই শিক্ষার্থীকে মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার।ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী ধরঞ্জী হাটখোলা এলাকার আবুল হোসেনের মেয়ে ও অভিযুক্ত ধর্ষণকারী পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকার মনোয়ার হোসেনের ছেলে ও পাঁচবিবি মহিপুর সরকারী কলেজের শিক্ষার্থী সাগর হোসেন।ধর্ষনের শিকার শিক্ষার্থী জানান,৬-৭ বছর আগে বাবা-মার মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে।এর পর আমার মা ওমান চলে যায়, সেই থেকে আমি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বামনগড় গ্রামে নানীর বাড়ীতে থেকে বামনগড় বহুমূখী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করছি।চলতি বছরের ১৩ ফেব্রুয়ারী তারিখে পূর্ব-বালিঘাটায় আমার খালা কল্পনা আখতারের বাসায় বেড়াতে আসলে সাগরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং দুই-তিনবার শারীরিক সম্পর্কও হয়।কিছুদিন পর জানতে পারি সাগরের সাথে আমার বিবাহ বিচ্ছেদ হওয়া খালাতো বোনেরও সম্পর্ক ছিল,সেই থেকে সাগরকে বিয়ের জন্য চাপ দিলে সে বিভিন্ন রকম অজুহাত দেখায়,এরই এক পর্যায় বিয়ের কথা বলে গতকাল সোমবার শিক্ষার্থীকে পাঁচবিবিতে ডেকে আনে,শিক্ষার্থী ওই দিন সকালে পাঁচবিবিতে আসার পর সাগরের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করলে সাগর যোগাযোগ না করায় শিক্ষার্থী সাগরের পরিবারের সঙ্গে দেখা করে বিষয়টি জানায়।এতে সাগর ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীকে সন্ধ্যায় তুলে নিয়ে গিয়ে বটতলী এলাকার একটি বাগানে ধর্ষণ করে পালিয়ে যায়,পরে রাতে তাঁর খালার বাড়ীতে এসে বিষয়টি খুলে বললে মঙ্গলবার দুপুরে ওই শিক্ষার্থীকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।পাঁচবিবি থানার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) হাসান রেজা বলেন,খবর পেয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে গেলে শিক্ষার্থীকে ভর্তি অবস্থায় দেখতে পায়।
পাঁচবিবি থানার পরিদর্শক বজলার রহমান জানান,বিষয়টি জানতে পেরে তারা হাসপাতালে মেয়েটির খোঁজ খবর নিয়েছেন,তবে এখনও থানায় লিখিত কোন অভিযোগ হয়নি,অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
