খালেদা কোথায় লুকিয়ে ছিলেন পিলখানা বিদ্রোহের দিন

ফেনী সার্কিট হাউজে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সড়ক ও জনপদ অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,তিনি (মির্জা ফখরুল) সেদিন খালেদা জিয়াকে কোথায় লুকিয়ে রেখেছিলেন? তিনি যে রহস্য উন্মোচন করতে চাইছেন এর সঙ্গে এ হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে।আসন্ন উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এখনো কেন্দ্রীয় মনোনয়ন ঘোষণা চূড়ান্ত হয়নি। তিনটি জরিপ রিপোর্টের সঙ্গে তৃণমূলের পাঠানো তালিকা দেখে দলের ১৯ সদস্যের মনোনয়ন বোর্ড শুধু চেয়ারম্যান পদে মনোনয়ন ঘোষণা করা হবে।বিএনপির উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার নির্দেশ অমান্য করে তৃণমূলের নেতারা নমিনেশন জমা দিচ্ছেন।প্রথম ধাপে ৭ জন এবং ২য় ধাপে ৩৭ জন মনোনয়ন নিয়েছেন বলে তথ্য এসেছে। চলতি বছরের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হবে। এরইমধ্যেই পদ্মাসেতুর ৬৩ শতাংশ কাজ শেষে হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে, মেট্রোরেল স্ক্রু ফাইলিং উদ্বোধন হয়েছে, মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ হবে, ৮শ’ কিলোমিটার সীমান্ত সড়কের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ৩শ’ কিলোমিটারের কাজ চলছে। চট্টগ্রামে কর্ণফুলী নদীতে টানেল নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে। ফেনী-লক্ষ্মীপুর-কুমিল্লা-লাকসাম সড়কে চারলেনের কাজ শুরু হচ্ছে। কাঁচপুর দ্বিতীয় সেতু মার্চ মাসের ১০ তারিখে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। জুন মাসে মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু উদ্বোধন করা হবে। এগুলো উন্মুক্ত হলে দীর্ঘদিনের যানজটের অবসান হবে।