
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এন আর বি ইঞ্জিনিয়ার্সদের দু’দিনব্যাপী কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,আমি বাংলা সাহিত্যের ছাত্রী হলেও এখন আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের মা। এ দেশে কম্পিউটারের ব্যবহার বাড়াতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে আমার ছেলে সজীব ওয়াজেদ জয় আমাকে সহযোগিতা করেছে।পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ই আর ডি’র ভারপ্রাপ্ত সচিব মনোয়ার আহমেদ। এছাড়া অন্যদের মাঝে জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ও কনভেনশনের আহ্বায়ক আজাদুল হক বক্তব্য রাখেন।১৯৯১ সালে আওয়ামী লীগ অফিসে একটি কম্পিউটার কিনেছিলাম, তখন ওই কম্পিউটারে খরচ পড়েছিল ৩ লাখ টাকা। ১৯৯৬ সালে ক্ষমতায় থাকাকালে কম্পিউটারের ব্যবহার বাড়ানোর জন্য নেদারল্যান্ডসের সঙ্গে ১০ হাজার কম্পিউটার ক্রয়ের বিষয়ে একটি চুক্তি হয়েছিল। তারা অর্ধেক খরচে আমাদের কম্পিউটার দিতে চাইলেন। কিন্তু ইতোমধ্যে ক্ষমতার পরিবর্তন হলো।এভাবে দেশে অক্ষর জ্ঞানসম্পন্ন মানুষের সংখ্যাও বেড়েছে। আমাদের এমন উদ্যোগের ফলেই একসময় টেবিলে সাজানো থাকা কম্পিউটারে কাজ শুরু হয়েছে। কম্পিউটার নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে। এজন্য দেশের বিভিন্ন স্থানে হাইটেক পার্ক করা হচ্ছে।
