
সোমবার উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।আতিকুল ইসলাম বলেন, সবাই মিলে সকল শ্রেণির মানুষের বসবাসের জন্য সুস্থ, সুন্দর ও আধুনিক ঢাকা গড়ে তোলার জন্য সবার সহযোগিতা চাই।এ সময় সকলের প্রতীক নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান আতিকুল। সকলকে ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন তিনি।রাজধানীর কড়াইল এরশাদ নগর এলাকায় নির্বাচনী প্রচারণা ও পথসভায় সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন।বনানী থানার এরশাদ নগর এলাকা, তিতুমীর কলেজসংলগ্ন এলাকায় তিনি সব শ্রেণির মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের খোঁজ নেন, সমস্যার কথা শুনে মেয়র নির্বাচনের পর এ সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।এ সময় তার সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নেন প্রয়াত মেয়র আনিসুল হকের সহধর্মীনি রুবানা হক ও তার ছেলে নাভিদুল হক, অভিনেত্রী তারিন হালিম, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।
