সোমবার রাজধানীর ইস্কাটনের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সদ্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু অভিযোগ করে বলেন,পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যাল কারখানা সরাতে না পারার ব্যর্থতা ঢাকতেই আমার ওপর চাপাতে চেয়েছেন সাবেক শিল্পমন্ত্রী সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনার পরে একটি কেমিক্যাল পল্লী স্থাপনের সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বিসিকের চেয়ারম্যানকে সভাপতি করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়।কিন্তু ওই কমিটির সভাপতি হওয়ার কথা ছিল তৎকালীন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার। তার অদক্ষতা ও অযোগ্যতা ও নির্লিপ্ততার কারণে তাকে সভাপতি করা হয়নি। এতেই তার ব্যর্থতা প্রমাণিত হয়।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমু বলেন,এই ইস্যুতে সরকারের অবস্থান পরিষ্কার।দিলীপ বড়ুয়া এমন একটি দলের প্রতিনিধিত্ব করেন যে দলে নিজ যোগ্যতায় একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ারও সামর্থ্য নেই।
