
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।মোস্তাফিজুর রহমান সহসভাপতি (ভিপি), খন্দকার আনিসুর রহমান সাধারণ সম্পাদক ও খোরশেদ আলম সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন।এর আগে মনোনয়ন ফরম বিতরণের শেষ দিনে প্যানেল ঘোষণা করেছে বেশ কয়েকটি সংগঠন।গতকাল ছাত্রলেীগ সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে ভিপি ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে জিএস করে প্যানেল ঘোষণা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মনোনয়ন পেয়েছেন এজিএস পদে আর সভাপতিকে করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান। কেন্দ্রে ২৫টি পদ এবং ১৮টি হল সংসদে ১৩টি করে পদে প্রার্থী ঘোষণা করা হয়।আগামী ১১ মার্চ ডাকসুর পাশাপাশি হল ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রার্থী হওয়ার শেষ সময় ২ মার্চের পর দিন বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
