
সোমবার বেলা পৌনে ১১টার দিকে ডাকসু ভবনের সামনে সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এই প্যানেল ঘোষণা করা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এই প্যানেল ঘোষণা করা হয়।ঘোষিত প্যানেলে ডাকসু ভিপি (সহ-সভাপতি) পদে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, জিএস (সাধারণ সম্পাদক) পদে যুগ্ম আহ্বায়ক রাশেদ খান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আরেক যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানকে মনোনয়ন দেয়া হয়েছে।এর আগে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
