
সোমবার (২৫ ফেব্রুয়ারি) ডিএসসিসির নগর ভবনের সেমিনার কক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণকল্পে এক বিশেষ জরুরি সভা শেষে তিনি এসব কথা বলেন।২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে কেমিক্যাল গোডাউন অপসারণের কাজ শুরু হবে জানিয়ে তিনি বলেন,এ জন্য দুই স্তরের টাক্স ফোর্স গঠন করা হবে।১ম স্তরে থাকবে সেবা সংস্থাগুলোর প্রধানসহ অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।তারা এ কার্যক্রমবিষয়ক পরিকল্পনা, নির্দেশনা এবং বাস্তবায়নের কাজ করবেন।আর ২য় স্তরের সদস্যরা অন গ্রাউন্ডে থেকে কাজ করবেন।অভিযানের সময়ে যেসব বাসায় বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ক্ষতিকর ক্যামিকেল জাতীয় দব্য পাওয়া যাবে আপনারা সঙ্গে সঙ্গে সেখানে বিদ্যুৎ,গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেবেন।আমরা ১৫টি ওয়ার্ড ঝূঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি।২/৩টি ওয়ার্ডে একসঙ্গে কাজ করা হবে।২৮ ফেব্রুয়ারি থেকে ১ এপ্রিলের মধ্যে পুরান ঢাকা থেকে সমস্ত কেমিক্যাল বা ক্ষতিকর দ্রব্যের কারখানা অপসারণ করা হবে বলেও জানান মেয়র সাঈদ খোকন।
